চট্টগ্রাম 12:23 pm, Tuesday, 26 May 2026

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকালে উপজেলার ২ নং হিংগুলি ইউনিয়নের রসুলপুর গ্রামের রিজার্ভ ফরেস্ট এলাকায় ছড়া হতে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের অভিযোগ পেয়ে বনবিভাগ ও জোরারগঞ্জ থানা ফোর্স সহ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মিরসরাই আলাউদ্দিন কাদের।

পাহাড়ের দূর্গম স্থানে অবস্থিত ছড়া হতে প্রায় ৩০০০ ফুট পাইপ ও শক্তিশালী শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করে পাহাড় বেষ্টিত উপত্যকায় জমা করায় এখানে অভিযান পরিচালনা করা হয়। এখানে ২টি মেশিন, ৩০০০ ফিট দীর্ঘ পাইপ ও আনুসাংগিক স্থাপনা বিনষ্ট করা হয়।

একই এলাকায় আরেকটি সাইট হতে এক্সকেভেটর দিয়ে পাহাড় কাটার প্রমাণ পাওয়ায় ২টি ব্যাটারি জব্দ করা হয়।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় অভিযান পরিচালিত হয়েছে। এতে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে এ-ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এমপি মাধবী মারমা’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার শুভেচ্ছা বিনিময়

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

Update Time : 02:44:13 pm, Tuesday, 14 April 2026