চট্টগ্রাম 11:49 pm, Thursday, 11 June 2026

করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন এমরান হোসেন শামীম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এমরান হোসেন শামীম। কমিটির অন্যান্যরা হলেন শিক্ষক প্রতিনিধি সদস্য মিলন কুমার দে, অভিভাবক প্রতিনিধি সদস্য জাহাঙ্গীর আলম, সদস্য সচিব (পদাধিকার বলে) বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া।

‎উল্লেখ্য, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর প্রবিধানমালা ২০২৪ অনুসারে কমিটি গঠনের তারিখ থেকে আগামী ৬ মাসের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

‎নবগঠিত কমিটির সভাপতি এমরান হোসেন শামীম জানান, আমাদের অভিভাবক নুরুল আমিন এমপি মহোদয়ের নিকট কৃতজ্ঞতা জানাই। আমার পিতা সাবেক চেয়ারম্যান মরহুম দেলোয়ার হোসেন এর আদর্শকে ধারণ করে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করছি। পড়ালেখার মানোন্নয়নের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক উন্নয়নে আমি কাজ করব। কিশোর গ্যাং ও মাদক মুক্ত বিদ্যালয়ের পরিবেশ নিশ্চিত করতে সকলের মতামত ও পরামর্শ নিয়ে কাজ করব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন এমরান হোসেন শামীম

করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন এমরান হোসেন শামীম

Update Time : 09:11:29 pm, Thursday, 11 June 2026