চট্টগ্রাম 12:30 am, Tuesday, 29 September 2026

পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে- এসপি মাসুদ আলম 

মাদকবিরোধী কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করা সম্ভব। এ ক্ষেত্রে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম।

“মাদকমুক্ত সমাজ, আমাদের অঙ্গীকার’—এই স্লোগানে কমিউনিটি পুলিশ, সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের উদ্যোগে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসপি বলেন, মাদক কারবারি ও সরবরাহকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকাসক্তদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে।

সমাবেশে কমিউনিটি পুলিশের উপদেষ্টা জহুরুল আলম জহুর বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য একটি মারাত্মক সামাজিক ব্যাধি। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় নেতা, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

কমিউনিটি পুলিশ বাড়বকুণ্ড ইউনিয়নের উপদেষ্টা জহুরুল আলম জহুর’র সভাপতিত্বে ও আওরঙ্গজেব মোস্তফার সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ রবিউল ইসলাম, সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মহিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোরছালিন ও যুগ্ম-আহ্বায়ক সালামত উল্লাহ, কমিউনিটি পুলিশ বাড়বকুণ্ড ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আলিম, বাড়বকুণ্ড কমিউনিটি পুলিশের সভাপতি মাস্টার মোবারক হোসেন, সহ-সভাপতি সেলিম উদ্দীন রানা, সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেনসহ কমিউনিটি পুলিশের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে- এসপি মাসুদ আলম 

পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে- এসপি মাসুদ আলম 

Update Time : 12:36:56 pm, Monday, 28 September 2026