মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের মাঝে ডেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা চত্ত্বরে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করেন চট্টগ্রাম -১ আসনের সাংসদ নুরুল আমিন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে ২ বাণ্ডেল করে ১৬ বাণ্ডেল ডেউটিন ও ৬ হাজার টাকা করে ৪৮ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিস সোমাইয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, ইছাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন প্রমুখ।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















