হাটহাজারী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচন পরবর্তী ১ ম ও দায়িত্ব গ্রহন সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সমিতির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির নব নির্বাচিত চেয়ারম্যান সাংবাদিক কেশব কুমার বড়ুয়া।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.নাসির উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সমিতির কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সহ- সভাপতি এইস এম মনসুর আলী, পরিচালক মোঃ আবদুল ছালাম, মুহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী, মোঃ মিনহাজুল আলম, মোহাম্মদ মহসিন তালুকদার। জুনিয়র অফিসার সুদীপ্তা তালুকদার, পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন ও সাইফুল ইসলাম প্রমূখ।
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 


















