চট্টগ্রাম 10:26 pm, Friday, 21 August 2026

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে রাঙ্গুনিয়ায় জশনে জুলুস র‍্যালি ও মিলাদ মাহফিল

বিশ্বঅলি শাহানশাহ শাহ সূফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (ক.)-এর চন্দ্রবার্ষিকী ওরস উদ্যাপন এবং পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙ্গুনিয়ায় এক বর্ণাঢ্য র‍্যালি ও মিলাদ মাহফিল শুক্রবার (২১ আগস্ট) সকালে অনুষ্ঠিত হয়েছে। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাঙ্গুনিয়া উপজেলাস্থ সাংগঠনিক সমন্বয়কারী ও শাখা সমূহের ব্যবস্থাপনায় এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা থেকে পৃথক যানবাহনে করে সকলে রাঙ্গুনিয়ার প্রবেশদ্বার তাপবিদ্যুৎ গেইট এলাকায় জড়ো হন। সেখান থেকে একযোগে জশনে জুলুসটি কাপ্তাই সড়কের কয়েক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে রাঙ্গুনিয়া পৌরসভা অডিটোরিয়ামে এসে পৌঁছায়। জুলুসে অংশ নেওয়া হাজার হাজার সুন্নী জনতার হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, গাউসিয়া হক কমিটির পতাকা, এবং বিভিন্ন আহ্‌বান সম্বলিত প্লে—কার্ড ও ফেস্টুন শোভা পায়।

এ সময় অংশগ্রহণকারীদের কণ্ঠে “ইয়া নবী সালাম আলাইকা”, “মোস্তফা জানে রহমত পে লাখো সালাম” ইত্যাদি হামদ—না’তে রাসূল (দ.) এবং “নারায়ে তকবির— আল্লাহু আকবর”, “নারায়ে রিসালাত— ইয়া রাসুলাল্লাহ (দ.)” নানা স্লোগানের ধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

পরে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসীম চৌধুরী। সভাপতিত্ব করেন শেখ মুজিবুর রহমান বাবুল।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মঞ্জুরুল ইসলাম চৌধুরী, মীর শফিউল আলম নিজাম, মো. আবু তাহের, গোলাম কাদের আযম, মোহাম্মদ আবুল হাসেম, কাজী মো. নেজাম উদ্দিন এবং সমন্বয়কারী মো. শহিদুল আলম আরিফ, সম্বনয়কারী সৈয়দ আবু আহমদ, মো. হারুন চৌধুরী, উত্তর রাঙ্গুনিয়া শাখা কমিটির পক্ষ থেকে মীর জুবাইদুল ইসলাম রনি এবং দক্ষিণ রাঙ্গুনিয়া শাখা কমিটির পক্ষ থেকে জবরুদ উল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুর রহমান। নাতে রাসূল (সা:) পরিবেশন করেন মো. ওমর ফারুক এবং কালামে মাইজভান্ডারি পরিবেশন করেন মাহবুবুল আলম। শেষে মিলাদ, ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে রাঙ্গুনিয়ায় জশনে জুলুস র‍্যালি ও মিলাদ মাহফিল

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে রাঙ্গুনিয়ায় জশনে জুলুস র‍্যালি ও মিলাদ মাহফিল

Update Time : 10:25:52 pm, Friday, 21 August 2026