চট্টগ্রাম 8:54 am, Thursday, 20 August 2026

মীরসরাই বারইয়ারহাট পৌরসভায় বিডি ক্লিন-এর পরিচ্ছন্নতা অভিযান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর উদ্যোগে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগষ্ট) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকে।

“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে”—এই স্লোগানকে সামনে রেখে বিডি ক্লিন-এর ১০ জন সক্রিয় সদস্য স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানে অংশ নেন। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে মাঠে থেকে পরিচ্ছন্নতা কাজে অংশ নেন বিডি ক্লিন-এর উপদেষ্টা দীন মোহাম্মদ।

অভিযান চলাকালে বারইয়ারহাট পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে আসেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সমর মজুমদার এবং সুপারভাইজার মিলি আক্তার। তারা বিডি ক্লিন-এর তরুণদের এই স্বেচ্ছাসেবী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর বিডি ক্লিন-এর সদস্যরা বারইয়ারহাট বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে সচেতনতামূলক বক্তব্য দেন। তারা যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় মাদক মামলায় ৬ জনের কারাদণ্ড

মীরসরাই বারইয়ারহাট পৌরসভায় বিডি ক্লিন-এর পরিচ্ছন্নতা অভিযান

Update Time : 08:49:56 am, Thursday, 20 August 2026