চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদক বিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২ টার দিকে মিরসরাই থানার উদ্যাগে মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম জাহিদুল ইসলাম আরিফের সভাপতিত্বে প্রধান শিক্ষক মোহাম্মদ জামশেদ আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আওলাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নাছির উদ্দিন, হেলাল চৌধুরী, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কামরুল হাসান।
এসময় বক্তরা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















