চট্টগ্রাম 7:47 pm, Sunday, 16 August 2026

মিরসরাইয়ে গ্রামীন সড়কে ৩ হাজার তালের আঁটি রোপণ করে দুর্বার’র স্বেচ্ছাসেবীরা

একসময় গ্রামবাংলার সড়কের দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতো তালগাছের সারি। বর্ষার দিনে যেখানে আশ্রয় নিত পাখিরা, গ্রীষ্মে যার ছায়ায় হাঁটতেন পথচারীরা। সময়ের সঙ্গে সেই পরিচিত দৃশ্য প্রায় হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া সেই প্রকৃতিকে ফিরিয়ে আনা নীরব প্রত্যয়ে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় একদল তরুণ গত এক দশক ধরে কাজ করে যাচ্ছে মীরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের মাধ্যমে।

এরই ধারাবাহিকতায় বিগত ১৫ আগস্ট ২০২৬ সংগঠনটির উদ্যোগে তিনঘরিয়িটোলা–মুরাদপুর সড়কের বিভিন্ন স্থানে প্রায় এক হাজার দুইশত তালের আটি ও চারা রোপণ করা হয়েছে। স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। দুর্বার প্রগতি সংগঠনের এ উদ্যোগ অবশ্যই নতুন নয়। ২০১৫ সালে ইউনিয়ন কৃষি কর্মকর্তা তপন দাসের উপস্থিতিতে সংগঠনের কার্যালয়-সংলগ্ন এলাকায় প্রথম একশত তালের আটি রোপণ করা হয়। পরে ২০১৮ সালে মলিয়াইশ স্কুল সড়ক ও বিষুমিয়া সড়কে আট শতাধিক তালের আটি রোপণ করা হয়। ২০২২ সালে মিঠানালা ও মঘাদিয়া ইউনিয়নের মিরসরাই–গোভনীয়া সড়ক, বিষুমিয়া সড়ক, তাকিয়া সড়ক এবং পূর্ব মলিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে এক হাজারের বেশি তালের আটি রোপণ করা হয়।

সংগঠনের সদস্যরা জানান, আগের বছরগুলোতে রোপণ করা অনেক তালগাছ ইতোমধ্যে বড় হয়ে দৃশ্যমান হয়েছে। বিশেষ করে ২০১৮ ও ২০২২ সালের কর্মসূচির গাছগুলো এখন পথচারীদের নজর কাড়ছে। এতে সংগঠনের সদস্যদের মধ্যে নতুন উদ্যম তৈরি হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, “আজ লাগানো একটি তালের আটি আগামী প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ ও সবুজের বিনিয়োগ। এই উদ্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে। সাধারণ সম্পাদক আলী হায়দার চৌধুরী বলেন, “শুধু গাছ লাগানো নয়, প্রতিটি চারা বড় হওয়া পর্যন্ত পরিচর্যা নিশ্চিত করাও আমাদের অঙ্গীকার। পরিবেশ রক্ষায় ধারাবাহিকভাবেই এ কার্যক্রম চলবে।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তালগাছ গ্রামীণ জীববৈচিত্র্য সংরক্ষণ, পাখির আবাস সৃষ্টি, মাটি ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দীর্ঘমেয়াদে জলবায়ু সহনশীল পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভবিষ্যতেও বিভিন্ন সড়ক ও খোলা জায়গায় তালের আটি রোপণের কর্মসূচি অব্যাহত থাকবে।

উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন বাহার চৌধুরী নুরিয়া দাখিল মাদরাসার সম্মানিত সভাপতি ছালামত উল্যাহ মাস্টার, হাশিমনগর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মোঃ রাশেদুল আলম আরিফ সহ আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, এএসআই, হাইওয়ে পুলিশ সুপার কার্যালয়, কুমিল্লা রিজন, দুর্বার শুভাকাঙ্খী শাহাদাত হোসেন ও পরিবেশ বন্ধু ইয়াসির আরফাত।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি রিপন কুমার দাশ, প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি জাফর ইকবাল, প্রাক্তন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ, প্রাক্তন পাঠাগার সম্পাদক রাকিব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন জিহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার উদ্দিন, দপ্তর সম্পাদক মেজবাহ উদ্দীন,
ক্রীড়া সম্পাদক শাহ্ ইফরাত চৌধুরী, অনিক ভৌমিক, সমাজকল্যাণ উপ-পরিষদের আহবায়ক- আশরাফ হোসেন

এছাড়া ভলান্টিয়ার হিসেবে আরো যুক্ত ছিলেন মো. আবু সাঈদ,সাজেদুল ইসলাম সজিব,আব্দুল আজিজ সাইমুন সহ সংগঠনের অন্যান্য ভালান্টিয়ারবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মাছ চাষে সাফল্য, জাতীয় মৎস্য পক্ষের পুরস্কার পেলেন রাঙ্গুনিয়ার নঈম উদ্দিন

মিরসরাইয়ে গ্রামীন সড়কে ৩ হাজার তালের আঁটি রোপণ করে দুর্বার’র স্বেচ্ছাসেবীরা

Update Time : 07:39:05 pm, Sunday, 16 August 2026