দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং সমকালীন অপপ্রচারের প্রতিবাদে হাটহাজারী’র উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশন হাটহাজারীর উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমী। এতে সভাপতিত্ব করেন প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশনের সভাপতি মাওলানা হাফেজ আবু তৈয়ব।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাটহাজারী মাদ্রাসার মুফতী ও মুহাদ্দিস আল্লামা মুফতী জসিম উদ্দিন, ফতেপুর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মাহমুদুল হাসান এবং চারিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা ওসমান সাঈদী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ড. নূরুল আবছার আযহারী। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ পাঠ করেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা হাফেজ রিজওয়ান আরমান।
সংগঠনের যুগ্ম-সম্পাদক মাওলানা হাফেজ সাইফুল্লাহ এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা এমরান সিকদার, মাওলানা হাফেজ কামাল, মাওলানা ফোরকান আরমান, মাওলানা হাফেজ মোস্তফা, মুফতী আনোয়ার হোসাইন, মাওলানা জাহাঙ্গীর আলম ও মাওলানা নিজাম সাইয়্যিদ।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে এমন অপপ্রচার কোন সচেতন মানুষের পক্ষে এই সমস্ত ঘটনা মেনে নেওয়া কঠিন। প্রকাশিত বিভিন্ন ক্রাইম বা একেকটি ঘটনাকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে প্রচার করেন তা সরেজমিনে তদন্ত করে দেখা যায় যে, অধিকাংশ ঞটনাই সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বানোয়াট।#
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 


















