চট্টগ্রাম 1:18 pm, Wednesday, 27 May 2026

মীরসরাইয়ে ফ্রী কম্পিউটার প্রশিক্ষণ শুরু জানুয়ারিতে

মীরসরাইয়ে বেকার যুবক ও নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, স্বাবলম্বী ও আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর।

তার ধারাবাহিকতা মীরসরাই উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অফ বাংলাদেশ (টেকাব- ২য় পর্যায়)’ শীর্ষক কারিগরি সহায়তায়। ২০২৫ সালের জানুয়ারিতে মীরসরাইয়ে ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে ২ মাস ব্যাপী চারটি শিফটে ৪০ জন নারী-পুরুষকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় মীরসরাইয়ে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র এটি। এসি বাসের ভেতরে আসনের সামনে একটি করে রয়েছে কম্পিউটার। সেই কম্পিউটারে বসেই শিক্ষিত যুবক-তরুণীরা নিচ্ছেন প্রশিক্ষণ। এমন দৃশ্য চোখে পড়বে আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মীরসরাই উপজেলার চত্বরে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম জানান, গ্রামের বিভিন্ন প্রান্তে থেকে আগত যুবক ছেলেমেয়েদের এমএস অফিস, গ্রাফিক্স ডিজাইন, ইন্টারনেট আউটসাইডসহ নানা ধরনের প্রোগ্রাম শেখানো হবে। এ ছাড়া প্রশিক্ষণপ্রাপ্তরা এ সনদ দেখিয়ে ব্যাংক থেকে অল্প সুদে ঋণও তুলতে পারবেন, যা দিয়ে গ্রামের অবহেলিত যুবসমাজের বেকার সমস্যা দুর হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এমপি মাধবী মারমা’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার শুভেচ্ছা বিনিময়

মীরসরাইয়ে ফ্রী কম্পিউটার প্রশিক্ষণ শুরু জানুয়ারিতে

Update Time : 06:00:45 pm, Tuesday, 24 December 2024