চট্টগ্রাম 3:51 am, Thursday, 5 February 2026

রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে একজন নিহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে একজন নিহত হয়েছে। তার নাম অজিত বড়ুয়া (৫০)। মঙ্গলবার (৮ জুলাই) সকালে পদুয়া জ্ঞান শরণ বৌদ্ধ বিহার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পদুয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ফলাহারিয়া গ্রামের বাসিন্দা মৃত জুনু বড়ুয়ার ছেলে অজিত বড়ুয়া দক্ষিণ পাহাড়ের জ্ঞান শরণ বৌদ্ধ বিহার এলাকায় চাষের জমিধান ক্ষেতে যাওয়ার সময় বন্য হাতি আক্রমন চালায়।

স্থানীয় গ্রামের বাসিন্দা বিদর্শন বড়ুয়া বলেন, বন্য হাতির দলটি অজিতকে একা পেয়ে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পৃষ্ট করে নির্মম ভাবে হত্যা করে। রাগান্বিত হাতির পালটি অজিতের পুরো শরীর কয়েক টুকরো করে ফেলে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে একজন নিহত

Update Time : 06:11:20 pm, Tuesday, 8 July 2025