চট্টগ্রাম 6:03 am, Thursday, 19 February 2026

সীতাকুণ্ডে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার পৌরসদর বাজারে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

উক্ত অভিযানে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করে মেয়াদউত্তীর্ণ ও পণ্যের মোড়কে উৎপাদন, মেয়াদ তারিখ ব্যতীত খাদ্য সামগ্রী বিক্রি এবং মূল্য তালিকার চেয়ে অতিরিক্ত মূল্যে চাল, তেল ও খেজুর এবং অননুমোদিত সেমাই বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রীতি এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, মদিনা এন্টারপ্রাইজকে ১২ হাজার টাকা এবং হাজী এন্ড সন্স কে ৬ হাজার টাকাসহ সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, সীতাকুণ্ড বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন মুদি দোকান ও চাউলের দোকানে মূল্য তালিকা না থাকা ও পণ্যের অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগে মোট ৩টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের বিক্রিয়ের দোকানসমূহে বিশেষভাবে নজরদারীর পাশাপাশি মজুদদারীর বিষয়ে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে সার্বিক সহযোগীতায় ছিলেন, স্যানিটারী ইন্সপেক্টর, নিরাপদ খাদ্য পরিদর্শক ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সীতাকুণ্ডে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান

সীতাকুণ্ডে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান

Update Time : 04:38:55 am, Thursday, 19 February 2026