চট্টগ্রাম 11:07 pm, Friday, 20 February 2026

প্রবাসী ইকবালকে ফাঁসানোর অভিযোগ: নিঃশর্ত মুক্তির দাবীতে রাঙ্গুনিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাঙ্গুনিয়ায় সৌদিয়া প্রবাসী ইকবাল হোসেন নামে এক প্রবাসী বিএনপি নেতাকে গ্রেফতারের ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ বিরাজ করছে। জাতীয় নির্বাচনের আগে দেশে ফেরা এই প্রবাসীকে পরিকল্পীতভাবে ফাঁসানো হয়েছে দাবী করে তার নি:শর্ত মুক্তির দাবী জানান এলাকাবাসী৷ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তার মুক্তির দাবীতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় মুসল্লী, এলাকাবাসী, বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন স্তরের জনতা।

এতে বক্তারা দাবী করেন, সৌদিয়া প্রবাসী ইকবাল সম্প্রতি দেশে ফেরেন এবং রাঙ্গুনিয়ার নবনির্বাচিত সাংসদ হুমাম কাদের চৌধুরীর পক্ষে ভোট চেয়ে বাড়ি বাড়ি প্রচারণা চালান। এরমধ্যে ভোটের দুইদিন আগে গভীর রাতে যৌথবাহিনী তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় তার পুরোঘর তল্লাসি করেও অবৈধ কিছু পাওয়া যায়নি৷ বরং তার বাড়ি থেকে দূরে পরিত্যক্ত অবস্থায় একটি বন্দুক উদ্ধার হলে, এটি দিয়ে তার বিরুদ্ধে মামলা দেয়া হয়। অথচ পরিত্যক্ত অবস্থায় বন্দুকটি যেকেউ সেখানে রাখতে পারে। এটির সাথে ইকবালের কোন সম্পর্ক নেই। এছাড়া তার বিরুদ্ধে অতিতেও কোন সন্ত্রাসী কর্মকান্ডের নজির নেই। বরং তার হাত ধরে একাধিক মসজিদ ভবন প্রতিষ্ঠিত হয়েছে এবং নিয়মিত দান-অনুদান এবং সন্ত্রাসের বিরুদ্ধে তার কঠোর অবস্থানসহ বিভিন্ন ভালো কাজের সাথে সে দীর্ঘদিন ধরে জড়িত। তার অবিলম্বে মুক্তির দাবী জানান তারা এবং ষড়যন্ত্রের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন স্থানীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সর্দার মোহাম্মদ সুলামান, সহ-সভাপতি খোরশেদ সওদাগর, মসজিদের খতিব মাওলানা সাঈদ রেজা, হাজি নুর মোহাম্মদ সওদাগর, উপজেলা যুবদল নেতা নিজাম উদ্দিন, আজিম উদ্দিন সুমন, মো. সালাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হাসান কোম্পানি, মো. রনি, আব্দুল আল নোমান, মো. আজিম, মো. শহিদুল, মো. ইফতি, মো. তানভীর প্রমুখ।

এদিকে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি এবং সৌদিয়া প্রবাসী বিএনপি নেতা ইকবাল হোসেনকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী৷ তার মুক্তির দাবীতে রাঙ্গুনিয়াজুড়ে পোস্টার লাগিয়েছেন তাঁরা। এছাড়া তাঁকে ফাঁসানো হয়েছে দাবী করে বক্তব্য দিয়েছেন উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরী এবং ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান রনি। গত রোববার বিকালে উপজেলার রানীরহাট বাজারের একটি ক্লাবে তৃণমূল নেতৃবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্যে তারা বলেন, নির্বাচনে ধানের শীষের ভোট কমাতেই তাকে সাজানো ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তারা অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবী করেন, অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচী দেয়া হবে বলে হুশিয়ারি দেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

প্রবাসী ইকবালকে ফাঁসানোর অভিযোগ: নিঃশর্ত মুক্তির দাবীতে রাঙ্গুনিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রবাসী ইকবালকে ফাঁসানোর অভিযোগ: নিঃশর্ত মুক্তির দাবীতে রাঙ্গুনিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Update Time : 08:42:59 pm, Friday, 20 February 2026