চট্টগ্রাম 5:30 am, Sunday, 22 February 2026

রাঙ্গুনিয়ায় মাদক-সন্ত্রাস ও অবৈধ বালুর ব্যবসা বন্ধ করবই- হুমাম কাদের চৌধুরী

রাঙ্গুনিয়ায় মাদক, সন্ত্রাস ও অবৈধ বালুর ব্যবসা বন্ধে নিজের নির্বাচনী অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। সংসদ সদস্য হিসেবে প্রথমবার রাঙ্গুনিয়া সফরে এসে তিনি এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান। শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রাঙ্গুনিয়াকে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের ধারায় এগিয়ে নিতে প্রশাসন ও সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। অপরাধ, চাঁদাবাজি কিংবা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় নবনির্বাচিত এই সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মহান ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি রাঙ্গুনিয়াবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাজনৈতিক কারণে শহীদদের তালিকা সীমাবদ্ধ রাখা হয়েছে: হুমাম কাদের চৌধুরী

রাঙ্গুনিয়ায় মাদক-সন্ত্রাস ও অবৈধ বালুর ব্যবসা বন্ধ করবই- হুমাম কাদের চৌধুরী

Update Time : 08:09:13 pm, Saturday, 21 February 2026