রাঙ্গুনিয়া উপজেলায় নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। চন্দ্রঘোনা আদর্শ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এবং রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের চেয়ারম্যান ডাঃ এটিএম রেজাউল করিম ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ রেজাউল করিমের সার্বিক সহযোগিতায় চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার ২০০ পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে ১২ আইটেমের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, রমজানকে সামনে রেখে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে মহিউদ্দিন বাদশার সঞ্চালনায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন ডাঃ এটিএম রেজাউল করিম। এসময় তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ভার্চুয়ালি বিশেষ অতিথির বক্তব্য দেন ডাঃ মোহাম্মদ রেজাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন, উপজেলা যুব ফোরামের আহবায়ক সরোয়ার হোসেন, সংগঠনের উপদেষ্টা মাস্টার আবদুল গফুর, আজিম উদ্দিন, সাইদুল করিম, হাফেজ ইউনুস, বেলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 








