চট্টগ্রাম 6:50 am, Sunday, 22 February 2026

রাজনৈতিক কারণে শহীদদের তালিকা সীমাবদ্ধ রাখা হয়েছে: হুমাম কাদের চৌধুরী

দেশের ইতিহাস বিকৃত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে নবনির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। তিনি বলেন, স্বাধীনতার বহু বছর পেরিয়ে গেলেও অসংখ্য শহীদের নাম আজও অজানা রয়ে গেছে। রাজনৈতিক সংকীর্ণতার কারণে শহীদদের তালিকা সীমাবদ্ধ রাখা হয়েছে, যা একটি জাতির জন্য অত্যন্ত দুঃখজনক।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদদের তালিকায় নির্দিষ্ট কিছু নাম বারবার উচ্চারিত হলেও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী অনেক শহীদের স্মৃতি সময়ের সাথে হারিয়ে যাচ্ছে। সরকারি তালিকায় সকল শহীদের নাম অন্তর্ভুক্ত করা জরুরি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাজনৈতিক কারণে শহীদদের তালিকা সীমাবদ্ধ রাখা হয়েছে: হুমাম কাদের চৌধুরী

রাজনৈতিক কারণে শহীদদের তালিকা সীমাবদ্ধ রাখা হয়েছে: হুমাম কাদের চৌধুরী

Update Time : 05:04:22 am, Sunday, 22 February 2026