চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে মেধা বৃত্তি ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকাল ৩ টায় মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এতে ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন বাহারের সভাপতিত্বে মারুপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম -১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
সংবর্ধিত অতিথি ছিলেন ফখরুল ইসলাম খান সিআইপি। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, বিএনপি নেতা আবদুল আউয়াল চৌধুরী, মো: আলমগীর, আজিজুর রহমান চৌধুরী, গাজী নিজাম উদ্দিন, নুরুল আবসার, শিক্ষক সাইফুদ্দিন মীর শাহীন, মোঃ জিয়া উদ্দিন, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাও: নুরুল করিব, মোঃ নুরুচ্ছফা, রাশেদা আক্তার, শিহাব উদ্দিন,
সুভাষ সরকার, দিন মোহাম্মসহ প্রমুখ।
মেধাবৃত্তি পরীক্ষায় ৬ কেন্দ্রে ৩৫০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে টেলেন্টপুল, সাধারণ গ্রেডে মোট-২২৫ জনকে ক্রেস্ট, সনদ, প্রাইজবন্ড নগদ অর্থ প্রদান করা হয়।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 















