মিরসরাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ এর ১১ নং মঘাদিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত ফাইনাল খেলায় বালক চ্যাম্পিয়ন আবুতোরাব এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রানার্স আপ- আঞ্জুমান নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বালিকা চ্যাম্পিয়ন গাজীটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রানার্স আপ জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও ১১ নং মঘাদিয়া ইউনিয়ন জাসাস এর সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার জে এ চৌধুরী তপু, ১৩ নং মায়ানী ইউনিয়ন ছাত্রদল এর সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন তৌহিদ, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদল এর সাবেক সভাপতি – নাজিম উদ্দিন ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মঘাদিয়া আঞ্জুমান নেশা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরের সাফা, জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নুরের নবী , মঘাদিয়া এন সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনুর আক্তার, আবুতোরাব এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার হারুনুর রশিদ, বদি উল্লাহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক বাবু সোমেন কর্মকার, গাজীটোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব হুমায়ূন মোর্শেদ চৌধুরী, তিনঘরিয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক নজরুল ইসলাম স্যার সহ সন্মানিত সহকারী শিক্ষক বৃন্দ।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 















