চট্টগ্রাম 10:12 pm, Friday, 29 May 2026

মিরসরাইয়ে চামড়া ব্যবসায়ীদের মাথায় হাত, পঁচা দুর্গন্ধে বিপর্যস্ত জনজীবন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সর্বত্র কোরবানির পশুর চামড়া স্তূপ করে রাখায় তীব্র দুর্গন্ধে বিপর্যস্ত জনজীবন।

সরেজমিনে দেখা যায় বামনসুন্দর দারোগারহাট, ওয়ারলেস, করেরহাট, আবুরহাটসহ বিভিন্নস্থানে চামড়ার স্তুপ দেখা গেছে।
চামড়ার স্তূপ থেকে ছড়িয়ে পড়া পচা গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন পথচারী, ব্যবসায়ী ও এলাকার স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা কয়েকশ পশুর চামড়া বিক্রির উদ্দেশ্যে মহাসড়কের পাশে মিরসরাই ফুটওভার ব্রিজের নিচে জড়ো করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে কাঙ্ক্ষিত দামে বেপারি ও আড়তদার না পাওয়ায় অনেক ব্যবসায়ী লোকসানের আশঙ্কায় চামড়াগুলো পরিত্যক্ত অবস্থায় ফেলে চলে যান। এতে দুইদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকা চামড়াগুলো পচে ভয়াবহ দুর্গন্ধের সৃষ্টি করছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, এলাকায় এখন অসহনীয় পরিবেশ বিরাজ করছে। বাজারে ক্রেতাদের আনাগোনা কমে গেছে। দোকানে বসে ব্যবসা পরিচালনা করাও কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে গরম আবহাওয়ায় দুর্গন্ধ আরও তীব্র আকার ধারণ করেছে।

পথচারীরা অভিযোগ করে বলেন, মহাসড়ক দিয়ে চলাচলের সময় নাকে রুমাল চেপে যেতে হচ্ছে। অনেকেই শ্বাসকষ্ট ও বমিভাবের মতো সমস্যায় ভুগছেন। দ্রুত চামড়াগুলো অপসারণ না করা হলে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

টেকনিশিয়ান মাঈন উদ্দিন জিলানী বলেন, বামনসুন্দর দারোগার বাজারে চামড়ার স্তুপ থেকে দুর্গন্ধে বাজার জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বলেন, কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত পরিত্যক্ত চামড়াগুলো অপসারণ দাবি করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় চামড়া ফেলে রাখার বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ খবর নিয়ে কি ব্যবস্থা নেয়া যায় দেখছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে চামড়া ব্যবসায়ীদের মাথায় হাত, পঁচা দুর্গন্ধে বিপর্যস্ত জনজীবন

মিরসরাইয়ে চামড়া ব্যবসায়ীদের মাথায় হাত, পঁচা দুর্গন্ধে বিপর্যস্ত জনজীবন

Update Time : 10:10:21 pm, Friday, 29 May 2026