চট্টগ্রাম 6:48 am, Wednesday, 27 May 2026

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পাঁচ দোকানকে জরিমানা

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পাঁচ দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তিন দোকানের মজুদ করা বেনামী ও ভেজাল ঘি জব্দ করে পুড়িয়ে নষ্ট করা হয়। রোববার (০২ এপ্রিল) দুপুরে উপজেলার ধামাইরহাট ও মোগলেরহাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আতাউল গনি ওসমানী এ অভিযান পরিচালনা করেন। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া -রাউজানের সার্কেল এএসপি মো. হুমায়ুন কবির, রাঙ্গুনিয়া থানার ওসি মাহাবুব মিল্কি ও থানা পুলিশের সদস্যরা।

আদালত সূত্রে জানা যায়, মূল্য তালিকা না থাকায় এবং ভেজাল ঘি রাখার দায়ে ভোক্তা অধিকার আইনে মোগলেরহাটে রাম প্রসাদ কর্মকারের মুদির দোকানে ৫ হাজার, ধামাইরহাটে বদিউল আলম স্টোরে ৫ হাজার, মের্সাস লক্ষী ভান্ডারে ৫ হাজার, শাহ জমির উদ্দিন শাহ স্টোরে ৫ হাজার, এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে আনন্দ ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
পুরো রমজান মাসে ভেজাল বিরোধী অভিযান চালানো হবে বলে জানান ইউএনও আতাউল গনি ওসমানী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এমপি মাধবী মারমা’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার শুভেচ্ছা বিনিময়

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পাঁচ দোকানকে জরিমানা

Update Time : 06:03:14 pm, Sunday, 2 April 2023