চট্টগ্রাম 3:36 pm, Tuesday, 26 May 2026

মিরসরাইয়ে শিশুর গলায় ছুরি ধরে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট

চট্টগ্রামের মিরসরাইয়ের ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩১ আগস্ট) গভীর রাতে গনি মেম্বারের বাড়িতে এ ডাকাতি হয়। ডাকাতদল বাড়ি থেকে প্রায় দুই ভরি স্বর্ণালংকার, ৪০ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

ঘরের বাসিন্দা আনোয়ারুল হক জানান, রাত সাড়ে তিনটার দিকে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা প্রথমেই তাঁর নাতির গলায় ছুরি ধরে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে এবং চোখ বেঁধে দেয়। এরপর স্বর্ণালংকার ও টাকা লুট করে পালিয়ে যায়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে পুলিশ কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এমপি মাধবী মারমা’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার শুভেচ্ছা বিনিময়

মিরসরাইয়ে শিশুর গলায় ছুরি ধরে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট

Update Time : 05:47:37 pm, Sunday, 31 August 2025