চট্টগ্রাম 12:36 pm, Monday, 25 May 2026

মিরসরাই বারইয়ারহাট পৌর বাজারে উচ্ছেদ অভিযান

‎মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে ২য় বারের মতো ফুটপাত ও সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) বিকেলে পৌর বাজারের ট্রাফিক পুলিশ বক্স সংলগ্নে ও মহাসড়কের পশ্চিম পাশে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভাঙচুর করা হয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বারইয়ারহাট পৌর প্রশাসক সোমাইয়া আক্তার। এছাড়া বারইয়ারহাট পৌরসভার কর্মকর্তা কর্মচারী, জোরারগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

‎এসময় প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ভাঙচুর ও উচ্ছেদ করা হয়। এছাড়া শাহ আমানত রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, ফুটপাত ও সড়ক দখল করে গড়ে উঠা স্থাপনার কারণে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এর আগে তাদের একাধিকবার নোটিশ প্রদান করা হয়। কিন্তু তারা কোন প্রকার সাড়া দেয়নি। ফুটপাত দখল ও সড়ক দখল করে স্থাপনা নির্মাণ করার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এমপি মাধবী মারমা’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার শুভেচ্ছা বিনিময়

মিরসরাই বারইয়ারহাট পৌর বাজারে উচ্ছেদ অভিযান

Update Time : 10:08:06 pm, Tuesday, 2 September 2025