চট্টগ্রাম 12:42 am, Tuesday, 26 May 2026

সীতাকুণ্ডে দেশীয় অস্ত্র তৈরীর কারখানার সন্ধান, আটক চার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশেষ অভিযানে একটি দেশীয় অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় চারজনকে আটক করা হয়।

শনিবার (৩০আগস্ট) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি জোন এই অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন- কামরুল হাসান, আশিকুর রহমান, রুমন ও আমির হোসেন। তারা প্রত্যেকেই জঙ্গল সলিমপুরের ৯ নং সমাজের বাসিন্দা।

অভিযানে দেশীয় তৈরী ৬টি অস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্তুজ, ৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, ২০টি ছুরি, ওয়াকিটকি চার্জার ২টি, একটি মেগাফোন, ৪টি প্যারাসুট ফ্লেয়ারসহ অস্ত্র তৈরীর নানা সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটক চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে আইনগত প্রক্রিয়া শেষে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর এবং সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এমপি মাধবী মারমা’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার শুভেচ্ছা বিনিময়

সীতাকুণ্ডে দেশীয় অস্ত্র তৈরীর কারখানার সন্ধান, আটক চার

Update Time : 07:01:19 pm, Saturday, 30 August 2025