চট্টগ্রাম 12:25 pm, Wednesday, 27 May 2026

মিরসরাইয়ে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নয়ন, করিম মাস্টার ও দিদার

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ৩টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছেন উপজেলার ৩ ইউপি চেয়ারম্যান।

মঙ্গলবার ( ১৯ সেপ্টেম্বর) সকালে জাতীয় স্থানীয় সরকার দিবস’২৩ উপলক্ষে মিরসরাই উপজেলা অডিটরিয়ামে তাদের শ্রেষ্ঠ চেয়ারম্যানের সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কে.এম সাঈদ মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যন আলহাজ্ব মো: জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মিজানুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী রণি সাহা, ৭ নং কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, সাংবাদিক বিপুল দাশ।

আলোচনা সভা শেষে ২০২২-২০২৩ ইং অর্থ বছরে স্থানীয় সরকার বিভাগ থেকে মিরসরাই উপজেলায় সর্বোচ্চ জন্ম ও মৃত্যু নিবন্ধনকারী চেয়ারম্যান হিসেবে ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, কর্মদক্ষতা মূল্যায়ন ক্যাটাগরিতে ৩ং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার ও ইউনিয়ন পরিষদে সর্বোচ্চ হোল্ডিং ট্যাক্স আদায়কারী ৯ নং মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এমপি মাধবী মারমা’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার শুভেচ্ছা বিনিময়

মিরসরাইয়ে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নয়ন, করিম মাস্টার ও দিদার

Update Time : 06:55:37 pm, Tuesday, 19 September 2023