চট্টগ্রাম 1:15 pm, Tuesday, 16 June 2026

রাঙ্গুনিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের মহামিলনমেলা আজ, থাকছেন ইউএনও ও ওসি

রাঙ্গুনিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে আয়োজিত বহুল প্রতীক্ষিত মহামিলনমেলা ও স্বাগত র‍্যালি আগামীকাল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান এবং রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিনের। এছাড়াও উপস্থিত থাকবেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার, ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুল ইসলাম জাহেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

আয়োজক সূত্রে জানা গেছে, আজ বিকেল ৩টায় রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হওয়ার মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর আর্জেন্টিনার পতাকা ও জার্সিতে সজ্জিত সমর্থকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য স্বাগত র‍্যালি বের করা হবে। র‍্যালি শেষে অনুষ্ঠিত হবে সমর্থকদের মিলনমেলা, আড্ডা ও বিভিন্ন আয়োজন।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কোনো ধরনের নিবন্ধন বা প্রবেশ ফি নেই। আর্জেন্টিনা সমর্থকদের নীল-সাদা জার্সি পরে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তারা আশা করছেন, এ আয়োজন রাঙ্গুনিয়ার আর্জেন্টিনা ভক্তদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের মহামিলনমেলা আজ, থাকছেন ইউএনও ও ওসি

রাঙ্গুনিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের মহামিলনমেলা আজ, থাকছেন ইউএনও ও ওসি

Update Time : 01:12:48 pm, Tuesday, 16 June 2026