চট্টগ্রাম 7:19 am, Saturday, 8 August 2026

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে প্লাম্বার মিস্ত্রির মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে এক প্লাম্বার মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার লালানগর দিঘীরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্লাম্বার মিস্ত্রির নাম সৈয়দ নুরুল বশর বাহাদুর (৫৬)। তিনি দক্ষিণ রাজানগর সৈয়দ বাড়ি এলাকার মৃত সৈয়দ মাওলানা আহমদ হোসেনের চতুর্থ পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নির্মাণাধীন ভবনে পাইপ ফিটিংয়ের কাজ করার সময় অসাবধানতাব একতলার ছাদ থেকে নিচে পড়ে যান বাহাদুর। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। একই দিন বাদ আসর মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে চালু হলো চাইনিজ ভাষা শিক্ষা কোর্স “চাইনিজ হাতেখড়ি”

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে প্লাম্বার মিস্ত্রির মৃত্যু

Update Time : 06:46:08 pm, Saturday, 20 June 2026